Floating Profit/Loss (চলমান লাভ-ক্ষতির বাস্তব চিত্র)
Floating Profit/Loss কী? (Unrealized P/L সহজ ভাষায়) আপনি যখন ট্রেডিং প্ল্যাটফর্মে ট্রেড ওপেন করেন, তখন কিছু সবুজ বা লাল সংখ্যা দেখতে পান। এগুলোর পাশে লেখা থাকে: * Unrealized P/L * অথবা Floating P/L অনেকেই এই অংশটা দেখে উত্তেজিত হয়ে যান — কিন্তু আসলে এই সংখ্যাগুলো কী বোঝায়? চলুন একদম পরিষ্কারভাবে বুঝি। Profit বা Loss আসলে দুই ধরনের ফরেক্স ট্রেডিংয়ে লাভ-ক্ষতি দুই ধরনের হয়: 1️⃣ Unrealized (Floating) Profit/Loss 2️⃣ Realized Profit/Loss এই দুইটার পার্থক্য না বুঝলে ট্রেডিংয়ে বড় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। Unrealized P/L (Floating Profit/Loss) কী? Unrealized P/L হলো সেই লাভ বা ক্ষতি — যা আপনার বর্তমানে খোলা ট্রেডে চলছে, কিন্তু এখনো চূড়ান্ত হয়নি। এটাকে “Floating” বলা হয় কারণ: 👉 প্রাইস পরিবর্তনের সাথে সাথে এটি উঠানামা করে মার্কেট মুভমেন্টের সাথে সাথে ফ্লোটিং লাভ-ক্ষতি অনবরত ওঠানামা করতে থাকে। 👉 আপনি ট্রেড ক্লোজ না করা পর্যন্ত এটি স্থায়ী হয় না সহজ ভাষায়: Floating Profit = এখন লাভে আছেন, কিন্তু এখনও ক্যাশে পরিণত হয়নি Floating Loss = এখন ক্ষতিতে আছেন, কিন্তু এখনও চূড়ান্ত হয়নি উদাহরণ ১: Float...