সব ব্রোকারের Margin নিয়ম এক না।
ফরেক্স ট্রেডিংয়ে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো সব ব্রোকারের Margin Call এবং Stop Out নিয়ম একরকম হয় না। অনেক নতুন ট্রেডার এই বিষয়টা না জেনেই ট্রেড শুরু করে দেয়। ফলাফল? হঠাৎ করে ট্রেড বন্ধ হয়ে যায়, আর অ্যাকাউন্টে বড় লস! সঠিক নিয়ম না জানলে একটি ভুল ট্রেড আপনার পুরো অ্যাকাউন্ট খালি করে দিতে পারে। শুরুতেই আপনার ব্রোকারের এই দুইটি বিষয় জানা খুব জরুরি: Margin Call Level Stop Out Level ------------------ Margin Call ও Stop Out কীভাবে ভিন্ন হতে পারে? সব ব্রোকার একইভাবে Margin Call হ্যান্ডেল করে না। সাধারণত ২ ধরনের সিস্টেম দেখা যায় ১. Margin Call = Stop Out (একই জিনিস) কিছু ব্রোকার Margin Call আর Stop Out আলাদা করে না। তারা সরাসরি যা করে: Margin Level নির্দিষ্ট লেভেলের নিচে গেলেই কোনো Warning ছাড়াই ট্রেড বন্ধ করে দেয় উদাহরণ: Margin Call Level = 100% Stop Out Level নেই যদি Margin Level 100% এর নিচে যায়, আপনার ট্রেড অটো ক্লোজ হয়ে যাবে এখানে কোনো সতর্কবার্তা পাওয়া যায় না ২. Margin Call এবং Stop Out আলাদা মার্জিন কল হলো সতর্কবার্তা (হলুদ সংকেত), আর স্টপ আউট হলো চূড়ান্ত অ্যাকশন (লাল সংকেত)। এটা...