পোস্টগুলি

Risk Management লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কীভাবে Margin Call এড়াবেন? ৫ টি কার্যকর উপায়

ছবি
কীভাবে Margin Call এড়াবেন? (৫ টি কার্যকর উপায় বুঝুন) ফরেক্স ট্রেডিংয়ে Margin সঠিকভাবে ব্যবহার করলে কম মূলধন দিয়েও বড় ট্রেড নেওয়া যায়। কিন্তু Margin সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকলে খুব সহজেই Margin Call হতে পারে। Margin Call মানে হলো আপনার অ্যাকাউন্টের Margin Level এত কমে গেছে যে ব্রোকার আপনাকে সতর্ক করছে। নতুন ট্রেড নেওয়া বন্ধ হয়ে যেতে পারে, আর পরিস্থিতি খারাপ হলে ট্রেডও ক্লোজ হয়ে যেতে পারে। উদাহরণটি ছবিতে দেখুন: অ্যাকাউন্ট ব্যালেন্স কমে গেলে কীভাবে Margin Call হতে পারে তার সহজ উদাহরণ তাই আজকে জানুন Margin Call এড়ানোর ৫টি সহজ ও কার্যকর উপায়। ১. Margin Call কী, আগে সেটা ভালোভাবে বুঝুন অনেক নতুন ট্রেডার শুধু indicator, signal বা chart pattern নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু Margin Level, Free Margin, Equity এসব বিষয়ে গুরুত্ব দেয় না। এটাই সবচেয়ে বড় ভুল। 👉 আপনি যদি না জানেন Margin Call কেন হয়, তাহলে না বুঝেই ট্রেড ওপেন করবেন। মনে রাখুন: Margin Level কমে গেলে Margin Call হয় Broker আপনাকে warning দেয় নতুন ট্রেড নেওয়া বন্ধ হতে পারে তাই আগে Margin system বুঝুন, তারপর ট্রেড করুন। ২. ট্রেড ওপেন ...

What Happens If You Trade Forex with Just $100? (মাত্র $100 দিয়ে ফরেক্স ট্রেড করলে কী হতে পারে?)

ছবি
মাত্র $100 দিয়ে ফরেক্স ট্রেড করলে কী হতে পারে? অনেক নতুন ট্রেডার ভাবে কম টাকা দিয়ে শুরু করি, পরে বড় করবো! কিন্তু প্রশ্ন হলো মাত্র $100 দিয়ে ট্রেড করা কি সত্যিই নিরাপদ? চল সহজ একটা উদাহরণ দিয়ে দেখি। Step 1: অ্যাকাউন্টে $100 ডিপোজিট আপনি আপনার ট্রেডিং অ্যাকাউন্টে $100 জমা দিলেন। এখন আপনার অবস্থা: Balance = $100 Equity = $100 সবকিছু ঠিকঠাক আছে। Step 2: ট্রেড ওপেন করা আপনি  EUR/USD-এ 5 micro lot  (5000 units) দিয়ে Sell (Short) করলেন। Entry Price = 1.2000 Margin Requirement  = 1% Required Margin = $60 Step 3: অ্যাকাউন্ট স্ট্যাটাস এখন আপনার অ্যাকাউন্ট এমন দেখাবে: Used Margin = $60 Free Margin = $40 Margin Level = 167% সবকিছু এখনো সেফ উদাহরণটি ছবিতে দেখুন: এখানে দেখা যাচ্ছে একটি সেফ ট্রেডিং অবস্থা, যেখানে Margin Level 167% থাকায় অ্যাকাউন্ট এখনো নিরাপদ অবস্থায় রয়েছে। মার্কেট বিপরীতে গেলে কী হয়? EUR/USD 80 pips বাড়লো আপনি Sell করেছিলেন, তাই এখন আপনি লসে আছেন। Floating Loss = $40 এখন নতুন অবস্থা: Equity = $60 Free Margin ≈ $0 Margin Level = 99% Margin Call  (100% এখানে আপনার M...

Used Margin কী? (সহজ ও পরিষ্কার ব্যাখ্যা)

ছবি
  Used Margin কী? মার্জিন ট্রেডিং শিখতে গেলে “Used Margin” শব্দটি অবশ্যই বুঝতে হবে। কারণ এই সংখ্যাটাই বলে দেয় আপনার অ্যাকাউন্টের কত টাকা বর্তমানে ট্রেড ধরে রাখার জন্য ব্যবহৃত হচ্ছে। অনেকেই Balance দেখেই সিদ্ধান্ত নেয়, কিন্তু আসলে ট্রেড করার ক্ষমতা নির্ভর করে আপনার Used Margin এবং Free Margin এর উপর। Required Margin থেকে Used Margin প্রথমে একটি বিষয় পরিষ্কার করি। আপনি যখন একটি ট্রেড ওপেন করেন, তখন ব্রোকার আপনার অ্যাকাউন্ট থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা আলাদা করে রাখে। এটিই হলো Required Margin। এটা কোনো ফি নয়। এটা শুধু জামানত (collateral), যাতে আপনার ট্রেড খোলা রাখা যায়। উদাহরণটি ছবিতে দেখুন একটি ট্রেড ওপেন করলে কীভাবে নির্দিষ্ট পরিমাণ টাকা Required Margin হিসেবে লক হয়ে যায় তার সহজ ভিজ্যুয়াল ব্যাখ্যা। তাহলে Used Margin কী? আপনি যদি একসাথে একাধিক ট্রেড ওপেন করেন, তাহলে প্রতিটি ট্রেডের জন্য আলাদা Required Margin লক হয়ে থাকবে। এই সব Required Margin একসাথে যোগ করলে যে মোট পরিমাণ দাঁড়ায়, সেটাই হলো Used Margin। সহজ সংজ্ঞা: Used Margin = সব ওপেন ট্রেডের Required Margin এর মোট যোগফল একটি স...

What is a Spread in Forex Trading ফরেক্স ট্রেডিংয়ে Spread কী?

ছবি
👉 ফরেক্স ট্রেডিংয়ে Spread কী? ফরেক্স ট্রেডিংয়ে কোনো একটি কারেন্সি পেয়ার ট্রেড করার সময় ব্রোকার আপনাকে সবসময় দুটি দাম দেখায়। এই দুই দামের পার্থক্যকেই বলা হয় Spread। Spread ফরেক্স ট্রেডিংয়ের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ প্রতিটি ট্রেডে আপনার প্রথম খরচ এখান থেকেই শুরু হয়। Bid ও Ask Price কী? বিড এবং আস্ক প্রাইসের পার্থক্যই হলো স্প্রেড। একটি কারেন্সি পেয়ার ট্রেড করার সময় আপনি দেখবেন: Bid Price যে দামে আপনি কারেন্সি বিক্রি (Sell) করতে পারেন Ask Price যে দামে আপনি কারেন্সি কিনতে (Buy) পারেনএই Bid আর Ask-এর পার্থক্যই হলো Spread। এ কারণেই একে অনেক সময় Bid/Ask Spread বলা হয়। Spread কেন গুরুত্বপূর্ণ? Spread মূলত আপনার ট্রেডিংয়ের লেনদেন খরচ (Transaction Cost)। অনেক ব্রোকার বলে থাকে, “আমাদের কাছে কোনো কমিশন নেই।” আসলে কমিশন না নিয়ে তারা Spread-এর মাধ্যমেই টাকা আয় করে। মানে, আপনি Buy করলে একটু বেশি দামে কিনছেন আর Sell করলে একটু কম দামে বিক্রি করছেন এই পার্থক্যটাই ব্রোকারের আয়। Spread কীভাবে কাজ করে? (সহজভাবে) ধরুন আপনি কোনো পণ্য দোকান থেকে কিনছেন এবং আবার সেই দোকানেই বিক্রি করতে চাইছেন। দোকানদ...

What is Pip in Forex ফরেক্সে Pip কী?

ছবি
👉ফরেক্সে Pip কী? ফরেক্স ট্রেডিং শেখার শুরুতেই যে শব্দটি সবচেয়ে বেশি শুনতে হয়, সেটি হলো Pip। Pip না বুঝে ফরেক্স ট্রেডিং করা মানে হলো দিকনির্দেশনা ছাড়া গাড়ি চালানোর মতো। খুব সহজভাবে বললে, Pip হলো কারেন্সি পেয়ার-এর দামের পরিবর্তন মাপার একক। Pip কেন এত গুরুত্বপূর্ণ? ফরেক্স মার্কেটে লাভ বা লস সবকিছুই নির্ভর করে দামের পরিবর্তনের উপর। এই পরিবর্তনগুলো খুব ছোট হয়, আর সেই ছোট পরিবর্তনগুলোই Pip দিয়ে মাপা হয়। আপনি যখন বলেন, এই ট্রেডে ২০ Pip লাভ হয়েছে বা ১০ Pip লস হয়েছে তখন আসলে আপনি দামের পরিবর্তনের পরিমাণই বোঝাচ্ছেন। Pip কীভাবে কাজ করে? ধরুন আপনি EUR/USD পেয়ারটি দেখছেন। এই পেয়ারটির দাম যদি 1.1050 থেকে 1.1051 এ যায়, তাহলে দামের পার্থক্য হলো 0.0001। এই 0.0001 পরিবর্তনকেই বলা হয় ১ Pip। সাধারণ নিয়ম অনুযায়ী, বেশিরভাগ কারেন্সি পেয়ার ৪ দশমিক পর্যন্ত দেখানো হয় সেই ক্ষেত্রে শেষ দশমিকের পরিবর্তনই হলো Pip JPY পেয়ার হলে Pip কীভাবে গণনা হয়? কারেন্সি পেয়ারভেদে পিপ (Pip) গণনার সঠিক নিয়ম। সব কারেন্সি পেয়ার একরকম নয়। যেসব পেয়ার-এ জাপানি ইয়েন (JPY) থাকে, সেখানে দশমিক সংখ্যা কম হয়। যেমন, USD/JPY GBP/JPY এই ধরনের প...

Stop Out Level (স্টপ আউট লেভেল কী?)

ছবি
  Stop Out Level ফরেক্স ট্রেডিংয়ে Stop Out Level হলো এমন একটি অবস্থা, যখন আপনার ট্রেডিং অ্যাকাউন্টের Margin Level একটি নির্দিষ্ট শতাংশে নেমে আসে, তখন ব্রোকার স্বয়ংক্রিয়ভাবে আপনার খোলা ট্রেডগুলো বন্ধ করে দেয়। দাহরণটি ছবিতে দেখুন: এই ছবিতে দেখানো হয়েছে কীভাবে লস বাড়তে বাড়তে Margin Level ২০% এ নেমে গেলে Stop Out ট্রিগার হয়। এই প্রক্রিয়াকে Stop Out বা Liquidation বলা হয়। এটা সাধারণত তখন ঘটে যখন আপনার অ্যাকাউন্টে থাকা Equity এত কমে যায় যে ওপেন ট্রেডগুলো চালিয়ে রাখার মতো পর্যাপ্ত মার্জিন আর থাকে না। সহজভাবে বললে, যখন Equity আপনার Used Margin-এর নির্দিষ্ট শতাংশের নিচে নেমে যায়, তখন ব্রোকার আপনার ট্রেড বন্ধ করে দিতে শুরু করে। বেশিরভাগ সময় ব্রোকার প্রথমে সবচেয়ে বেশি লস হওয়া ট্রেডটি আগে বন্ধ করে। যদি তাতেও Margin Level ঠিক না হয়, তাহলে পরবর্তী লস হওয়া ট্রেডগুলোও বন্ধ হতে থাকে। Stop Out কেন হয়? Stop Out মূলত একটি সুরক্ষা ব্যবস্থা। যদি ব্রোকার আপনার ট্রেড বন্ধ না করত, তাহলে আপনার অ্যাকাউন্টে থাকা পুরো টাকা শেষ হয়ে যেতে পারত এবং কখনও কখনও নেগেটিভ ব্যালেন্সও হতে পারত। তাই Stop Out Level এমনভাবে ...