Demo Trade Your Way to Success ডেমো ট্রেডিংয়ের মাধ্যমে সাফল্যের পথে এগিয়ে যান
Demo Trade Demo Trading বা Paper Trading হলো এমন একটি প্র্যাকটিস পদ্ধতি যেখানে আপনি কোনো আসল টাকা ঝুঁকিতে না ফেলে ফরেক্স ট্রেডিং শিখতে পারেন। ডেমো ট্রেডের মাধ্যমে আপনি বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি পরীক্ষা করতে পারবেন এবং মার্কেট কীভাবে কাজ করে তা বাস্তব অভিজ্ঞতায় বুঝতে পারবেন। ডেমো ট্রেডিং মানেই জিরো রিস্ক, আপনার মানিব্যাগ থাকুক নিশ্চিন্তে। বেশিরভাগ ফরেক্স ব্রোকার ফ্রি ডেমো অ্যাকাউন্ট দেয়। এই ডেমো অ্যাকাউন্টগুলো সাধারণত লাইভ ট্রেডিং প্ল্যাটফর্মের মতোই হয়। ফলে আপনি আগেই প্ল্যাটফর্মের ইন্টারফেস, টুলস এবং বিভিন্ন অর্ডার টাইপ ব্যবহার করা শিখে নিতে পারেন, লাইভ ট্রেডে যাওয়ার আগেই। ডেমো অ্যাকাউন্ট ফ্রি কেন? কারণ ব্রোকার চায় আপনি তাদের প্ল্যাটফর্মে অভ্যস্ত হয়ে যান। আপনি যেন তাদের সিস্টেম, চার্ট ও সেটআপে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং ভবিষ্যতে লাইভ অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করেন। তবে আপনার দিক থেকে সবচেয়ে বড় সুবিধা হলো, এখানে শেখার সময় একদমই কোনো রিস্ক নেই। ডেমো ট্রেডিং আপনাকে ফরেক্স ট্রেডিংয়ের মেকানিজম বুঝতে সাহায্য করে এবং আপনার ট্রেডিং স্কিল ও ডিসিপ্লিন যাচাই করার সুযোগ দেয়, তাও ZERO রিস্কে। কতদিন...