পোস্টগুলি

Stop Out Level (স্টপ আউট লেভেল কী?)

ছবি
  Stop Out Level ফরেক্স ট্রেডিংয়ে Stop Out Level হলো এমন একটি অবস্থা, যখন আপনার ট্রেডিং অ্যাকাউন্টের Margin Level একটি নির্দিষ্ট শতাংশে নেমে আসে, তখন ব্রোকার স্বয়ংক্রিয়ভাবে আপনার খোলা ট্রেডগুলো বন্ধ করে দেয়। দাহরণটি ছবিতে দেখুন: এই ছবিতে দেখানো হয়েছে কীভাবে লস বাড়তে বাড়তে Margin Level ২০% এ নেমে গেলে Stop Out ট্রিগার হয়। এই প্রক্রিয়াকে Stop Out বা Liquidation বলা হয়। এটা সাধারণত তখন ঘটে যখন আপনার অ্যাকাউন্টে থাকা Equity এত কমে যায় যে ওপেন ট্রেডগুলো চালিয়ে রাখার মতো পর্যাপ্ত মার্জিন আর থাকে না। সহজভাবে বললে, যখন Equity আপনার Used Margin-এর নির্দিষ্ট শতাংশের নিচে নেমে যায়, তখন ব্রোকার আপনার ট্রেড বন্ধ করে দিতে শুরু করে। বেশিরভাগ সময় ব্রোকার প্রথমে সবচেয়ে বেশি লস হওয়া ট্রেডটি আগে বন্ধ করে। যদি তাতেও Margin Level ঠিক না হয়, তাহলে পরবর্তী লস হওয়া ট্রেডগুলোও বন্ধ হতে থাকে। Stop Out কেন হয়? Stop Out মূলত একটি সুরক্ষা ব্যবস্থা। যদি ব্রোকার আপনার ট্রেড বন্ধ না করত, তাহলে আপনার অ্যাকাউন্টে থাকা পুরো টাকা শেষ হয়ে যেতে পারত এবং কখনও কখনও নেগেটিভ ব্যালেন্সও হতে পারত। তাই Stop Out Level এমনভাবে ...