How to Make Money Trading Forex (ফরেক্স থেকে কীভাবে টাকা আয় করবেন?)

👉ফরেক্স থেকে কীভাবে টাকা আয় করবেন?

Forex Market and Currency Trading Concept
ফরেক্স মার্কেটে বিশ্বব্যাপী মুদ্রার লেনদেন এবং চার্ট বিশ্লেষণের একটি দৃশ্য।

ফরেক্স ট্রেডিং কী?

ফরেক্স (Forex বা Foreign Exchange) হলো একটি আন্তর্জাতিক আর্থিক বাজার, যেখানে বিভিন্ন দেশের মুদ্রা (Currency) একে অপরের বিপরীতে কেনা–বেচা করা হয়। সহজভাবে বললে, ফরেক্সে আপনি ডলার, ইউরো, পাউন্ড বা ইয়েন ইত্যাদি মুদ্রার দাম বাড়বে না কমবে—তার ওপর অনুমান করে ট্রেড করেন। ফরেক্স মার্কেট পৃথিবীর সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল মার্কেট যেখানে প্রতিদিন ট্রিলিয়ন ডলারের লেনদেন হয়।


ফরেক্স ট্রেডিং কীভাবে কাজ করে?


ফরেক্স ট্রেডিং মানে হলো একটি দেশের মুদ্রা আরেকটি দেশের মুদ্রার তুলনায় বাড়বে না কমবে, সেটা অনুমান করে ট্রেড করা।

​আপনি যদি মনে করেন একটি মুদ্রার দাম বাড়বে, তাহলে আপনি সেটি Buy (কেনা) করেন।​আর যদি মনে করেন দাম কমবে, তাহলে Sell (বিক্রি) করেন।


মুদ্রার দাম কেন পরিবর্তিত হয়?


মুদ্রার দাম মূলত নিচের বিষয়গুলোর ওপর নির্ভর করে:

​দেশের অর্থনৈতিক অবস্থা ও সুদের হার।

​রাজনৈতিক সিদ্ধান্ত ও আন্তর্জাতিক খবর।

​যুদ্ধ বা বড় বৈশ্বিক ঘটনা।

​ফরেক্সে লাভ হয় কীভাবে? (সহজ উদাহরণ)

ধরুন, আপনি EUR/USD পেয়ারে ট্রেড করলেন।

১. আপনি ১০,০০০ ইউরো কিনলেন, যখন রেট ছিল ১.১৮০০। এতে আপনার খরচ হলো ১১,৮০০ ডলার।২. দুই সপ্তাহ পরে রেট বেড়ে হলো ১.২৫০০। এখন ১০,০০০ ইউরো বিক্রি করলে পাবেন ১২,৫০৯ ডলার।

👉 আপনার নিট লাভ = ৭০০ ডলার।

Forex Buy Sell and Spread Explanation
একটি ট্রেডিং প্ল্যাটফর্মে কারেন্সি পেয়ারের বাই-সেল বাটন এবং স্প্রেডের তুলনামূলক চিত্র।

ফরেক্স কারেন্সি পেয়ার এবং বেস কারেন্সি 


ফরেক্সে সবসময় দুটি মুদ্রা একসাথে জোড়ায় জোড়ায় থাকে, একে বলে Currency Pair। যেমন: EUR/USD বা GBP/USD।

​Base Currency: পেয়ারের বাম পাশে থাকা মুদ্রা (যেমন GBP)।

​Quote Currency: পেয়ারের ডান পাশে থাকা মুদ্রা (যেমন USD)।

​বিড (Bid), আস্ক (Ask) এবং স্প্রেড (Spread)

ফরেক্সে ট্রেড করার সময় আপনি সবসময় দুটি দাম দেখতে পাবেন:

১. Bid Price: যে দামে আপনি মুদ্রা বিক্রি করতে পারবেন।

২. Ask Price: যে দামে আপনি মুদ্রা কিনতে পারবেন।

৩. Spread: এই দুটি দামের মধ্যে যে সামান্য পার্থক্য থাকে, তাকেই স্প্রেড বলে। এটাই ব্রোকারের লাভ।

​ফরেক্স ট্রেডিং শুরু করতে চাইলে কী প্রয়োজন?

ফরেক্স থেকে নিয়মিত আয় করতে হলে আপনার প্রয়োজন সঠিক জ্ঞান, ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস, এবং কঠোর ডিসিপ্লিন। শুধু ভাগ্যের ওপর নির্ভর করলে এখানে টিকে থাকা কঠিন।

​বড় সুযোগ: আজই আপনার ট্রেডিং যাত্রা শুরু করুন!

​আপনি যদি বিশ্বের সেরা এবং বিশ্বস্ত ব্রোকারের সাথে ফরেক্স ট্রেডিং শুরু করতে চান, তবে আমি ব্যক্তিগতভাবে Exness সাজেস্ট করি। এটি খুব দ্রুত টাকা উত্তোলন (Withdrawal) এবং কম স্প্রেডের জন্য জনপ্রিয়।

​👉এখানে ক্লিক করে Exness-এ অ্যাকাউন্ট খুলুন]

পরবর্তী পাঠ পড়তে এখানে ক্লিক করুন 👉 Next Topic

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্ট

Best Times of Day to Trade Forex ফরেক্স ট্রেডিং করার সেরা সময় কোনটি?

What is Forex? (ফরেক্স ট্রেডিং কী? নতুনদের জন্য সহজ বাংলায় ফরেক্স গাইড)

Best Days of the Week to Trade Forex ফরেক্স ট্রেড করার সেরা দিনগুলো

London Session লন্ডন সেশন

Tokyo Session টোকিও সেশন