How to Trade Forex (ফরেক্স ট্রেড কীভাবে করা হয়) - A to Z Guide
👉ফরেক্স ট্রেড কীভাবে করা হয়
![]() |
| (Global Currency Exchange: বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় প্রক্রিয়ার তুলনামূলক চিত্র) |
ফরেক্স ট্রেডিং হলো এক দেশের মুদ্রার বিপরীতে আরেক দেশের মুদ্রা কেনা ও বিক্রি করার প্রক্রিয়া। এখানে শেয়ার বা পণ্যের মতো কিছু কেনাবেচা হয় না, বরং সবসময় Currency Pair আকারে মুদ্রা ট্রেড করা হয়, যেমন EUR/USD বা GBP/USD।
ফরেক্স মার্কেট বিশ্বের সবচেয়ে বড় আর্থিক বাজার এবং এটি ২৪ ঘণ্টা খোলা থাকে। কিন্তু প্রশ্ন হলো, সাধারণ মানুষ কীভাবে এই মার্কেটে অংশ নেয়?
ফরেক্স মার্কেটে অংশগ্রহণের উপায়
ফরেক্সে ট্রেড করার বিভিন্ন পদ্ধতি থাকলেও রিটেইল ট্রেডারদের জন্য সবচেয়ে প্রচলিত ও ব্যবহারযোগ্য উপায় হলো Broker-এর মাধ্যমে Spot Forex Trading।
ইনস্টিটিউশনাল ট্রেডাররা Futures, Options বা Interbank মার্কেটে ট্রেড করে। তবে সেগুলো সাধারণ মানুষের জন্য নয়। তাই এখানে শুধু রিটেইল ট্রেডিং পদ্ধতিটাই আলোচনা করা হচ্ছে।
Spot Forex কী?
![]() |
| Spot Forex Trading: ব্রোকার প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি ট্রেডিংয়ের চিত্র। |
Spot Forex হলো একটি Over The Counter (OTC) মার্কেট। এর কোনো কেন্দ্রীয় এক্সচেঞ্জ নেই। এখানে ট্রেড হয় দুই পক্ষের মধ্যে চুক্তির মাধ্যমে।
রিটেইল ট্রেডাররা সরাসরি ব্যাংক বা ইন্টারব্যাংক মার্কেটে ট্রেড করতে পারে না। এজন্য তারা একটি Forex Broker ব্যবহার করে।
Broker বড় ব্যাংক মার্কেট থেকে দাম সংগ্রহ করে এবং সেই দাম ট্রেডিং প্ল্যাটফর্মে দেখায়।
Retail Forex Trading কীভাবে কাজ করে?
রিটেইল ফরেক্স ট্রেডিংয়ের প্রক্রিয়াটি খুব সহজ:
1. ট্রেডার একটি Forex Broker-এর কাছে অ্যাকাউন্ট খোলে
2. ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহার করে (যেমন MT4, MT5, TradingView)
3. একটি Currency Pair নির্বাচন করে
4. দাম বাড়বে মনে হলে Buy, কমবে মনে হলে Sell দেয়
5. দামের পরিবর্তনের উপর ভিত্তি করে লাভ বা ক্ষতি হয়
![]() |
| (ফরেক্স ট্রেডিং শুরু করার পাঁচটি ধাপ তুলনামূলক চিত্র) |
এখানে ট্রেডার আসলে মুদ্রা হাতে নেয় না। বরং মুদ্রার দামের ওঠানামার উপর ভিত্তি করে একটি চুক্তি (Contract/CFD) ট্রেড করে।
কেন Retail Forex সবচেয়ে জনপ্রিয়?
রিটেইল ফরেক্স ট্রেডিং জনপ্রিয় হওয়ার কিছু কারণ হলো:
২৪ ঘণ্টা ট্রেড করা যায়
অল্প পুঁজিতে শুরু করা সম্ভব
অনলাইনেই সবকিছু করা যায়
নতুনদের জন্য শেখা তুলনামূলক সহজ
এই কারণেই বর্তমানে বেশিরভাগ নতুন ট্রেডার Broker-এর মাধ্যমে Spot Forex ট্রেড করে থাকে।
সংক্ষেপে
ফরেক্স ট্রেডিং মানে হলো মুদ্রার দামের ওঠানামা থেকে লাভ বা ক্ষতি করা।
আজকের দিনে সাধারণ ট্রেডারদের জন্য সবচেয়ে সহজ ও বাস্তবসম্মত উপায় হলো
Broker-এর মাধ্যমে Retail Spot Forex Trading।
পরবর্তী অধ্যায় পড়ুন:
➡️ Page 2: Forex Trading for Beginners:ধাপে ধাপে ফরেক্স ট্রেডিং শেখা
> এই পোস্টটি শিক্ষামূলক উদ্দেশ্যে লেখা। ফরেক্স ট্রেডিংয়ে ঝুঁকি রয়েছে, তাই ট্রেড করার আগে ভালোভাবে শেখা প্রয়োজন।



মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন