The Bid and Ask Price Explained (Bid ও Ask প্রাইস কী)
Bid ও Ask প্রাইস কী?
ফরেক্স ট্রেডিং বুঝতে গেলে Bid এবং Ask প্রাইস জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যখন ট্রেডে ঢুকবেন বা ট্রেড বন্ধ করবেন, তখন এই দুই প্রাইসের মাধ্যমেই সেটা হবে।
এই লেসনে আমরা সহজ উদাহরণ দিয়ে বুঝবো:
* Bid প্রাইস কী
* Ask প্রাইস কী
* Spread কীভাবে তৈরি হয়
* ট্রেড করার সময় এগুলো কেন গুরুত্বপূর্ণ
Bid এবং Ask প্রাইস কী?
👉 Bid Price
👉 Ask Price
উদাহরণ:-
EUR/USD= 1.10252 / 1.10264
এখানে:
* Bid Price = 1.10252
* Ask Price = 1.10264
Bid ও Ask বোঝার সহজ নিয়ম
👉 Bid ও Ask সবসময় ব্রোকারের দৃষ্টিকোণ থেকে দেখানো হয়, আপনার না।
সহজ করে বললে:
* আপনি যখন Buy (কিনবেন) → তখন Ask price এ কিনবেন
* আপনি যখন Sell (বিক্রি করবেন) → তখন Bid price এ বিক্রি করবেন
কারণ:
* ব্রোকার আপনাকে বেশি দামে বিক্রি করে (Ask)
* আর কম দামে আপনার কাছ থেকে কিনে (Bid)
ট্রেডিং প্ল্যাটফর্মে এজন্যই:
* Buy = Ask
* Sell = Bid
এইভাবে দেখানো থাকে, যাতে নতুনদের বিভ্রান্ত না হয়।
Spread কী?
Spread হলো Bid আর Ask প্রাইসের পার্থক্য।
উদাহরণ:
Ask = 1.10264 Bid = 1.10252
👉 Spread = 1.10264 − 1.10252 = 0.00012 (1.2 pips)
এই Spread দিয়েই ব্রোকার মূলত আয় করে।
আপনি ফরেক্স, স্টক বা ক্রিপ্টো যাই ট্রেড করেন না কেন, Spread সব মার্কেটেই থাকে।
Bid–Ask বোঝার বাস্তব উদাহরণ (iphone) উদাহরণ)
ধাপ ১: Bid price
কিম তার iPhone বিক্রি করতে চায়।
আপনি বললেন,
👉 “আমি $1000 এ কিনবো”
এটা হলো আপনার Bid price
কিম আপনার Bid প্রাইসেই ফোন বিক্রি করলো।
Ask price
এখন আপনি সেই iPhone বিক্রির জন্য পোস্ট দিলেন
👉 “Price $1500”
এটা হলো আপনার Ask price
Spread তৈরি হওয়া
ক্যানি ফোনটি কিনলো $1500 দিয়ে।
এখানে কী ঘটলো?
* আপনি কিনলেন: $1000 (Bid)
* আপনি বিক্রি করলেন: $1500 (Ask)
👉 পার্থক্য = $500
👉 এটিই হলো Spread
ফরেক্স ব্রোকারও ঠিক এভাবেই কাজ করে।
ফরেক্সে আপনি কে?
ফরেক্স ট্রেডিংয়ে আপনি হলেন একজন Price Taker
মানে:
* আপনি অন্য ট্রেডারের কাছ থেকে সরাসরি কেনাবেচা করেন না
* আপনি ব্রোকারের কাছ থেকেই Buy বা Sell করেন
ব্রোকার:
* নিজের Bid ও Ask সেট করে
* মাঝখানের Spread রেখে লাভ করে
এই কারণেই বাস্তবে ফরেক্স “ব্রোকার”রা আসলে Dealer হিসেবে কাজ করে।
সংক্ষেপে মনে রাখুন
* Buy করলে → Ask price
* Sell করলে → Bid price
* Bid ও Ask এর পার্থক্য = Spread
* Spread দিয়েই ব্রোকার আয় করে
পরবর্তী পাঠ পড়তে এখানে ক্লিক করুন 👉 Next Topic


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন